ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৯:২৪ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, পথরোধ এবং নারী ও বৃদ্ধাকে মারধরের ঘটনায় থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানায় এই অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অসাধু তৎপরতা ও চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। গত ২৬ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী নাহিদা আক্তার ও ইতি আক্তারের বাড়ির সামনে থেকে বালুর স্তূপ সরিয়ে নেওয়ার পর অভিযুক্ত তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ সহ তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৭ জুলাই বিকেলে অভিযুক্ত লিটন ১০-১২ জনের একটি সশস্ত দল নিয়ে ভুক্তভোগীদের চলাচলের সাধারণ পথ অবরুদ্ধ করে রাখেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে নাহিদা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। 

এ সময় বাধা দিতে এলে ইতি আক্তারের ৬৫ বছর বয়সী শাশুড়ি আমিরাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে কয়েকজন প্রতিবেশী নারী এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সময় উপস্থিত এলাকাবাসী অভিযুক্তের কাছে সাংবাদিকতার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় দুটি পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ সম্পর্কিত আরো খবর