ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বিশ্বকাপের ছুটির পর অবশেষে মাঠে ফিরছেন লিওনেল মেসি


  • আপলোড সময় : শনিবার ০১ আগস্ট, ২০২৬ সময় : ৩:২৫ পিএম

২০২৬ বিশ্বকাপের পর দীর্ঘ ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে তার দল ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথমবারের মতো মাঠের লড়াইয়ে ফিরছেন মহাতারকা মেসি।

শুক্রবার (৩১ জুলাই) মায়ামির অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন মেসি। এ ছাড়া তার জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও অনুশীলনে ফিরেছেন। মায়ামির পরবর্তী ম্যাচের স্কোয়াডে দুজনকেই অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

কলম্বাস ক্রুর মুখোমুখি হওয়ার আগে মায়ামির কোচ গিলের্মো হোয়োস গণমাধ্যমকে বলেন, ‘‘(মেসি) অল্প সময় আগে এখানে এসেছে। তাই এখনও এ বিষয়ে (তারা খেলবে কি না) ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি। তবে আমরা অত্যন্ত আনন্দিত যে দুজনই ফিরে এসেছে।’’

মেসিকে ছাড়াই চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে মায়ামি। ১৭ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে তাদের অর্জিত পয়েন্ট ৩৭। গত ৯ মে থেকে শুরু হওয়া তাদের যে টানা জয়ের ধারা, সেটিকে ধরে রেখে সপ্তম জয়ের খোঁজে মাঠে নামবে দলটি। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি এবারও শিরোপার দৌড়ে দারুণ অবস্থানে রয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।


এ সম্পর্কিত আরো খবর