ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক আওতাধীন নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। ঘোষিত এই নতুন কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ রোববার (২ আগস্ট ২০২৬) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মোট ৩২ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, মোকামতলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করা, তৃণমূল পর্যায়ে দলীয় ভিত্তিকে সুসংগঠিত করা এবং কেন্দ্রঘোষিত সব ধরনের রাজপথের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই অভিজ্ঞদের সমন্বয়ে এই সময়োপযোগী আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন ও সময়োপযোগী কমিটি উপহার দেওয়ায় দলীয় নেতাকর্মীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


এ সম্পর্কিত আরো খবর