ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

. তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা: ঝুঁকিতে ৫ জেলা


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকাভুক্ত উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বৃষ্টিপাত ও নদ-নদীর পানির প্রবাহ সম্পর্কিত এসব তথ্য জানানো হয়।

সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জস্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

তবে পূর্বাভাসে উল্লেখ করা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় বন্যা দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

এর পাশাপাশি অন্যান্য নদীর অববাহিকাতেও পানি বৃদ্ধি পেয়ে ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা অববাহিকা, লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা অববাহিকা এবং শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর