ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় নাহিদ রানার বাউন্সার মিস করবেন সালাউদ্দিন


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

অস্ট্রেলিয়া সফরের ঠিক প্রাক্কালে চোটের থাবায় কোণঠাসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে দলের চারজন পেসার ও একজন ব্যাটার ইনজুরিতে ভুগছেন, যা আসন্ন সিরিজকে ঘিরে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের। চোটের কারণে টেস্ট সিরিজের বিমানেই উঠতে পারেননি গতি তারকা নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বিশেষ করে নাহিদ রানার ইনজুরি থেকে মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন নাহিদ রানা। তবে ক্যাঙ্গারুর দেশে নাহিদ রানার গতি ও বাউন্স দেখতে না পাওয়ার আফসোস ঝরেছে বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে।

রোববার (২ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ সালাউদ্দিন বলেন, "সত্যি কথা বলতে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে কবে দেখব নাহিদ অস্ট্রেলিয়ান ব্যাটারদের বাউন্সার মারছে।"

আক্ষেপ প্রকাশ করলেও দলের অন্য বোলারদের ওপর আস্থা রাখছেন এই অভিজ্ঞ কোচ। তিনি যোগ করেন, "আমি নিজেও অনেক রোমাঞ্চিত ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় নাই, এখানে হা-হুতাশ করে লাভ নাই। আমি মনে করি অন্য বোলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে, তারাও অনেক ভালো করবে।"

টেস্ট দলের সার্বিক সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সালাউদ্দিন বলেন, "আমাদের দেশের বাইরে যে চারটা টেস্ট আছে, আমি আশা করব সেখান থেকে যদি আমরা ভালো কিছু ম্যাচ বের করতে পারি। আর দেশে যে চারটা ম্যাচ আছে, সেই চারটা যদি জিতে যাই, তাহলে মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ এক, দুই বা তিনের মধ্যে থাকতে পারব।"

দলীয় ক্রিকেটারদের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, "টেস্ট দল নিয়ে আমি সবসময় আশাবাদী। আমার কাছে মনে হয় টেস্ট দলে যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক সচেতন এবং নিজেদের লক্ষ্যটা খুব ভালো জানে। অন্যদের চেয়ে তারা বেশ গোছানো। তাই এখানে ভালো না করার আসলে কোনো যুক্তি দেখি না। দলের ক্রিকেটাররা বাস্তবিক অর্থেই অনেক ভালো কিছু অর্জনের চিন্তা করে।"


এ সম্পর্কিত আরো খবর