ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

তাড়াশে এক দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একই দিনে পৃথক এলাকা থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই দুই মর্মান্তিক ঘটনায় মৃত গৃহবধূদের পরিবারের পক্ষ থেকে তাঁদের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে।


নিহতদের একজন হলেন তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের ইয়াসিন হাসেমের স্ত্রী সানজিদা মিম (১৯)। নিহতের পরিবারের সদস্যদের দাবি, যৌতুক বা পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।


অপরদিকে, সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগমের (৩৫) ঝুলন্ত মরদেহও তাঁর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সালমা বেগমের স্বজনদেরও একই অভিযোগ; তাঁদের দাবি, নির্যাতন চালিয়ে সালমাকে হত্যা করার পর তার লাশ রশিতে ঝুলিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। একই দিনে উপজেলায় পর পর দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা দুই গৃহবধূর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি পটুয়াখালী/সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, দুই পরিবারের পক্ষ থেকেই হত্যার অভিযোগ আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ গুরুত্বের সাথে উভয় ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এ সম্পর্কিত আরো খবর