ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওটিটিতেও বাজিমাত: ৫ দিনেই দেড় কোটি ভিউ ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৪ পিএম

প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ডিজনি প্লাস ও হলুতে মুক্তির মাত্র পাঁচ দিনেই সিনেমাটি পেরিয়ে গেছে ১ কোটি ৫২ লাখ ভিউ। ২০০৬ সালের জনপ্রিয় সিনেমার এই সিক্যুয়েলটি সম্প্রতি মে দিবসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ৬৯১ মিলিয়ন ডলারের বেশি আয় করার পর এবার ডিজিটাল স্ট্রিমিংয়েও রেকর্ড গড়ছে এটি।


ডিজনির তথ্যমতে, ২০২৪ সালের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর পর প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া এটিই সবচেয়ে সফল লাইভ-অ্যাকশন সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসেরও বেশি সময় পার হলেও ওটিটিতে এমন বিপুল ভিউ প্রমাণ করে যে ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ এখনও তুঙ্গে।


ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত ও অ্যালাইন ব্রোশ ম্যাককেনা রচিত এই চলচ্চিত্রে আগের মতোই অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুসি। এছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাস্টিন থেরু, লুসি লিউ, কেনেথ ব্রানা, সিমোন অ্যাশলে এবং বি. জে. নোভাক।


এ সম্পর্কিত আরো খবর