ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

রূপগঞ্জে সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩২ পিএম

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঐতিহ্যবাহী সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধার পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


পরবর্তীতে সোশ্যাল রিফর্মার আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।


উক্ত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।


স্মরণসভায় উপস্থিত বক্তারা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এলাকাভিত্তিক শিক্ষা বিস্তারে তাঁর অপরিসীম অবদান এবং সার্বিক রূপগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবিস্মরণীয় রাজনৈতিক ভূমিকার কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ছিলেন সাধারণ জনমানুষের প্রকৃত নেতা ও সেবক। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা ও উন্নয়নমূলক কর্ম আজও রূপগঞ্জবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে এবং তা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার অক্ষয় উৎস হিসেবে কাজ করছে।


অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারির শীর্ষ ও স্থানীয় নেতাকর্মীরা শতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তাঁর রেখে যাওয়া জনকল্যাণমুখী রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর