ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

রক্ষা পেল অক্সিজেন সিলিন্ডার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত একটি গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল চত্বরে এই অগ্নিকাণ্ড ঘটে

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে ঘটনাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার স্টেশনে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের জরুরি খবর পৌঁছানোর পরপরই ফায়ার সার্ভিসের টিম এবং সাতক্ষীরা সদর থানা পুলিশ যৌথভাবে দ্রুত হাসপাতালে উপস্থিত হয়

ঘটনাটির ভয়াবহতা ও পরিস্থিতি বর্ণনা করে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল ভবনের পশ্চিম পাশে গ্যারেজে থাকা একটি অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে ভয়াবহ আগুন জ্বলছিল। উদ্বেগজনক বিষয় ছিল, অ্যাম্বুলেন্সটির একদম পাশেই বিভিন্ন আকারের বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রাখা ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও বিষাক্ত ধোঁয়া বেশ ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করে


পরিস্থিতির চরম ঝুঁকি অনুধাবন করে ফায়ার সার্ভিস সদস্যরা সাধারণ পানির পরিবর্তে বিশেষ 'ফোম' স্প্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। বিশেষ ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে মাত্র ১০ মিনিটের মধ্যে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়


ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্স, ঢাকা মেট্রো ছ ৭১-৩০০ নম্বরের গাড়িটির ভেতরের কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে


এদিকে অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি


এ সম্পর্কিত আরো খবর