সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মী ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোড়লের ছেলে
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় এক গৃহবধূর বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ছিল
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, এলাকাবাসী রাতভর দুজনকে ঘরের মধ্যে আটকে রাখে
এ বিষয়ে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন দায়িত্বশীল কর্মী
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়
উল্লেখ্য, এর আগে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়