ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

শ্রীলঙ্কায় ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধস: প্রাণহানি ৭, বন্ধ হলো সকল স্কুল


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বা স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরার বরাতে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের খবর নিশ্চিত করা হয়।


ক্ষতিগ্রস্ত প্রধান এলাকাটি হলো শ্রীলঙ্কার বিখ্যাত চা উৎপাদনকারী নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসে দুটি বসতবাড়ি মাটির নিচে চাপা পড়ে পাঁচজন নিহত হন। এছাড়া প্লাবিত পানির স্রোতে ভেসে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টিতে প্রায় ১২৯টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আড়াই হাজারেরও বেশি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।


আটকে পড়া নাগরিকদের উদ্ধারে লঙ্কান সামরিক বাহিনী ও নৌবাহিনী একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে। জলমগ্ন সড়ক ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার দৃশ্য স্থানীয় গণমাধ্যম হিরু টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। শ্রীলঙ্কার এই পার্বত্য জেলাগুলো ভৌগোলিক কারণে বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় দিতওয়াহের ধ্বংসলীলা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন করে এ প্রাকৃতিক দুর্যোগ নেমে আসায় প্রশাসনিক উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তীতে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর