ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৩৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের সমাপ্তির পর দেশটির বিশাল তেল সম্পদের সার্বিক নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন যে, ইরান ইস্যুতে ওয়াশিংটন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা ও মডেল অনুসরণ করতে পারে। একই সাথে বর্তমান পরিস্থিতির মতো ইরানের আশেপাশে মার্কিন সামরিক বাহিনীর প্রহরা ও উপস্থিতি দীর্ঘমেয়াদে জারি রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

 

আয়ারল্যান্ডে আয়োজিত একটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট উদ্বোধনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিই, তাহলে শেষ পর্যন্ত ইরান থেকে আমাদের সেনা সম্পূর্ণভাবে বের করে আনব। তবে যদি তেলের নিয়ন্ত্রণ আমরা নিই—তাহলে মধ্যপ্রাচ্যে আমাদের দীর্ঘমেয়াদী উপস্থিতি অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে গত ডিসেম্বরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ নামের এক বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। সেই অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিউইয়র্কের একটি আদালতে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, সন্ত্রাসী মাফিয়া গ্যাংয়ের সাথে সম্পৃক্ততা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দায়েরকৃত মামলার বিচার কাজ চলছে।

 

পরবর্তীতে গত ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণায় জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির সার্বিক ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, “ভেনেজুয়েলার অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল খাত পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক—এমনটা আমরা চাই না।

 

সেই কারণে দেশটির তেল উত্তোলন, বিপণন ও সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে।” মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বিশাল তেলের মজুত ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদী বা একশ বছরের চুক্তির ঘোষণা দিয়েছে, যার অধীনে অর্জিত সমস্ত আয় মার্কিন নিয়ন্ত্রাধীন বিশেষ অ্যাকাউন্টে জমা থাকবে এবং তা কীভাবে ব্যবহৃত হবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ ও চুক্তিকে সমর্থন জানিয়ে এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক বলে অভিহিত করেন।

 

আয়ারল্যান্ডের অনুষ্ঠানে ট্রাম্প তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বর্তমান সংঘাত শেষ হলে ইয়েমেন বা ভেনেজুয়েলার মতো ইরানের তেলের বাজারের বেলাতেও একই ধরণের কঠোর নিয়ন্ত্রণ নীতি ও ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র।

(সূত্র: রয়টার্স)


এ সম্পর্কিত আরো খবর