ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

শিবগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি। এ সময় দলটির নেতারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের জুলাই আন্দোলনের শহীদ সেলিম মাস্টার এবং বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের শহীদ রনির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বিএনপি নেতা এম আবু তাহের, নাজমুল হক মিঠু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুবদল নেতা মাহদী হাসান তমাল, আবু শাহীন, আতিকুর রহমান সুজন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, মশফিকুর রহমান, রফিকুল ইসলাম, জেডএম মতিন, পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিলন, সদস্য সচিব রেজাউল ইসলাম, বিএনপি নেতা জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, মাসুদ আহম্মেদ, খলিলুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইনসান আলী এবং বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে শিবগঞ্জ উপজেলা সদরে শহীদ মীর মুগ্ধর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরার আহ্বান জানান তারা।



এ সম্পর্কিত আরো খবর