ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালিত


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১০:৪১ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া

সাবেক নৌবাহিনী প্রধান, প্রাক্তন যোগাযোগ ও কৃষিমন্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের পিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজার মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) জুমার সালাত শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাজার মসজিদে আয়োজিত এই রূহানি মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় অন্তত ১০ হাজার সাধারণ মুসল্লি একযোগে অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত প্রধান এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। এ ছাড়া জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান জয়, রায়নগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক এবং মহাস্থান মাজার মসজিদের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএইচএম রবিউল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ এই মোনাজাত ও মেহফিল পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. এমদাদুল হক। মোনাজাতে প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে সামগ্রিকভাবে দেশ ও জাতির উত্তরোত্তর অগ্রগতি, শান্তি ও কল্যাণ প্রার্থনা করে দোয়ার সমাপ্তি ঘটে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর