ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ধসে গেল বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১১:৩৯ এএম

দীর্ঘ দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে মূল লড়াই শুরুর আগেই বড় ধরনের ব্যাটিং বিপর্যয় ও লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে আয়োজকদের সি-ক্যাটাগরি বা কার্যত তৃতীয় সারির ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র সোয়া দুই দিনের মাথায় ইনিংস ও ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরুটা চরম নিরাশার মধ্য দিয়ে ঘটাল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলেও প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের লড়াকু শতকে ভর করে ২৬৩ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। জবাবে আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অপরিচিত ও অনভিজ্ঞ তরুণদের নিয়ে গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ অলআউট হওয়ার আগে ৩৫৫ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। ফলে প্রথম ইনিংসের পর ৯২ রানে পিছিয়ে থেকে মনস্তাত্ত্বিক চাপে পড়ে বাংলাদেশ। স্পিনবান্ধব উইকেটেও প্রতিপক্ষকে আটকানো যায়নি, যা ব্যাটিংয়ের আগে বোলিং বিভাগের ব্যর্থতাকেও সামনে নিয়ে আসে।

তবে প্রকৃত বিপর্যয় ও তাণ্ডব শুরু হয় ম্যাচের তৃতীয় দিনের সকালে। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৯ রান নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ শনিবার সকালে অস্ট্রেলীয় পেসার ক্যাম্পবেল থমসনের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এক ক্যাম্পবেল থমসনের গতি ও বিষাক্ত সুইংয়ের কোনো জবাবই ছিল না টাইগার ব্যাটারদের কাছে। মাত্র ১১ ওভার বল করে অবিশ্বাস্য ৮.২৫ স্ট্রাইক রেটে ৮টি উইকেট শিকার করেন এই তরুণ অজি বোলার। অন্য দুটি উইকেট নেন কোরি রোকিচ্চিওলি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের চিত্র ছিল চরম হতাশাজনক। অনভিজ্ঞ তানজিদ হাসান তামিমের ব্যাটে আসা সর্বোচ্চ ২২ রান ছাড়া দলের বাকি ১০ জনের রান যেন কোনো টেলিফোন নম্বরের ডিজিট। ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০ ও ০ রান নিয়ে একের পর এক প্যাভিলিয়নে ফেরেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটাররা।

সামগ্রিক স্কোয়াডের দিকে তাকালে দেখা যায়, স্যাম কনস্টাস এবং জশ ফিলিপ ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অন্য কোনো সদস্যই আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত নন। সেই অনভিজ্ঞ ও তরুণ দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল যেভাবে আড়াই দিনের কম সময়ে ইনিংস ব্যবধানে হারল, তা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারার ক্ষত শুকানোর আগেই এই বিশাল পরাজয় অজিদের বিরুদ্ধে আসন্ন মূল সিরিজের আগে টাইগারদের সক্ষমতা ও মানসিক প্রস্তুতি নিয়ে বড় প্রশ্নচিহ্ন একে দিল।


এ সম্পর্কিত আরো খবর