ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে। দিল্লিতে বসে যদি তিনি রাজনৈতিক তৎপরতা চালান, তবে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে যায়।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতন্ত্র এবং এ দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য যে ধরনের বয়ান দিয়ে যাচ্ছেন, সেটি আমাদের মূল অভিযোগের জায়গা। একজন দণ্ডিত ও পলাতক অপরাধীকে আশ্রয় দিয়ে এ ধরনের তৎপরতার সুযোগ দেওয়ার দায় ভারত কোনোভাবেই এড়াতে পারে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং তার কুশীলবদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে কিছু বিচার সমাপ্ত হয়েছে এবং আরও বহু মামলার বিচার কাজ এগিয়ে চলছে। তবে এত কিছুর পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি বাংলাদেশের মানুষের সামনে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। উল্টো যারা গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থান করেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দাবি করছেন যে, জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে।

জাতিসংঘের রিপোর্টের তথ্য উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণঅভ্যুত্থানকালে ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার মধ্যে অসংখ্য নারী ও শিশু ছিল। এমনকি আকাশ থেকে এবং হেলিকপ্টার থেকেও সাধারণ জনগণের ওপর গুলি বর্ষণ করে হত্যা করা হয়েছে। এত বড় গণহত্যার পরও তাকে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো নেতা হিসেবে ভারত কীভাবে স্বীকৃতি দিতে পারে, তা নিয়ে তিনি তীব্র প্রশ্ন তোলেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং আমরাও দ্বিপাক্ষিক সুন্দর সম্পর্ক চাই। আমাদের দুই দেশের মধ্যে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমরা পারস্পরিক মর্যাদা, সম্মান ও বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ সমুন্নত রেখে এই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে আমরা কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আওয়ামী লীগের মতো দাসত্বমূলক রাজনীতি করব না।

শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে দণ্ডিত করেছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে। এরপরও তিনি ভারতে অবস্থান করে বিশ্বমিডিয়ার সামনে কথা বলার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও প্রতিবাদ অব্যাহত রয়েছে। একজন গণহত্যাকারী ও সাজাপ্রাপ্ত অপরাধীকে এ ধরনের সুযোগ দেওয়াকে বাংলাদেশ কোনোভাবেই সমর্থন করে না।

চেতনা বিক্রির রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে চেতনা বিক্রির রাজনীতি বহুবার দেখা গেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে যে চেতনা বিক্রির রাজনীতি করা হয়েছিল, তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের কোনো রাজনীতি আর চলবে না। যারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক কৃতিত্বকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে নতুন রাজনৈতিক সুবিধা নিতে চায়, তাদের স্পষ্ট জেনে রাখা উচিত—গণঅভ্যুত্থানের আবেগ ব্যবহার করে ব্যবসা করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না।


এ সম্পর্কিত আরো খবর