ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১১:৪৫ এএম

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের এলডি হল মিলনায়তনে আয়োজিত বিশেষ এই সমাবেশে তিনি যোগ দেন।

বর্ণিল ও স্বতঃস্ফূর্ত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের চিকিৎসক সমাজকে দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এতে সারাদেশ থেকে আগত বিশিষ্ট চিকিৎসক, চিকিৎসা গবেষক ও ড্যাব-এর সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।


এ সম্পর্কিত আরো খবর