ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

থাইল্যান্ডে নাটক শুটিংয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত খায়রুল বাসার ও মেহেদী রনি


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৯ পিএম

থাইল্যান্ডের মনোরম লোকেশনে নাটকের শুটিংয়ে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি উঁচু সড়ক দিয়ে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ও চিত্রগ্রাহক মেহেদী রনি মারাত্মক আঘাত পান। বর্তমানে তাদের চিকিৎসার জন্য পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনাটি ঘটে থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ি এলাকায়। সেখানে নাটকের দৃশ্যধারণ শেষে স্কুটিতে চড়ে পাহাড় থেকে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। বাহনটি চালাচ্ছিলেন রনি। কিছু দূর এগোতেই স্কুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে রক্তপাত শুরু হলে পেছনের শুটিং টিমের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।


খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় স্কুটির ব্রেক বা স্টিয়ারিংয়ে কোনো নিয়ন্ত্রণ ছিল না। হঠাৎ পড়ে যাওয়ায় তিনি বুকে প্রচণ্ড আঘাত পান এবং হাঁটুর ক্ষতেও মারাত্মক যন্ত্রণা হচ্ছে। সোজা হয়ে দাঁড়ানো বা স্বাভাবিক হাঁটাচলা করা বর্তমানে তার জন্য কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।


দুর্ঘটনার তীব্রতা বেশি হওয়ায় এবং তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে থাইল্যান্ডে চলমান শুটিং প্রজেক্টটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা ঠিক করা হবে। তবে পুরোপুরি সুস্থ হতে তাদের অন্তত দুই থেকে তিন দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।


এ সম্পর্কিত আরো খবর