ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি, পুলিশের সামনে প্রকৌশলীকে মারধর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলল ডিবি ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি বিপ্লব, ইকবাল, সুদীপ ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কাদের-সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল প্রসিকিউশন সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৪:৪৩ পিএম

অনলাইন ডেস্ক:

দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের নৈসর্গিক সৈকত শহর কাসকাইসে এক ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেন তাঁরা।


পর্তুগিজ তারকার জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে তাঁদের বিয়ের খবরটি নিশ্চিত করেছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আয়োজিত এই পারিবারিক বিয়েতে কেবল দম্পতির পাঁচ সন্তান ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।


বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মাধ্যমে। মঙ্গলবার রাতে তিনি জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি বিশেষ ছবি প্রকাশ করেন, যেখানে দুজনের অনামিকাতেই বিয়ের আংটি শোভা পাচ্ছিল। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে রোনালদো ও জর্জিনার নামের আদ্যক্ষর ‘সি’ ও ‘জি’ ব্যবহার করেন তিনি।


কাকতালীয়ভাবে, ঠিক এক বছর আগে ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা রদ্রিগেজ। সেদিনও অনামিকায় বাগদানের বড় একটি আংটি পরা ছবি প্রকাশ করেছিলেন তিনি। দীর্ঘ জল্পনা-কল্পনার পর লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাসকাইসে নিজেদের বিলাসবহুল ভিলায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।


রোনালদো ও জর্জিনার সম্পর্কের সূচনা ২০১৬ সালে, যখন মাদ্রিদের একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন জর্জিনা। পরবর্তীতে ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা বর্ষসেরা পুরস্কারের মঞ্চে প্রথমবার একসঙ্গে হাজির হয়ে বিশ্বকে নিজেদের সম্পর্কের কথা জানান দেন তাঁরা।


বর্তমানে তাঁদের পরিবারে পাঁচ সন্তান রয়েছে— রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র, সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান ইভা ও মাতেও, এবং জর্জিনার গর্ভে জন্ম নেওয়া অ্যালানা মার্টিনা ও বেলা। দীর্ঘ পারিবারিক পথচলা ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পর প্রিয়তমাকে জীবনসঙ্গী হিসেবে বরণ করে নিলেন বিশ্ব ফুটবলের এই সর্বকালের অন্যতম সেরা মহাতারকা।



এ সম্পর্কিত আরো খবর