ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি, পুলিশের সামনে প্রকৌশলীকে মারধর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলল ডিবি ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি বিপ্লব, ইকবাল, সুদীপ ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কাদের-সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল প্রসিকিউশন সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।


লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরবর্তীতে দুবাইয়ে অবস্থানকালে আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের এই সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন লায়লা।


লায়লার দাবি, সম্পর্কের শুরু থেকেই আমিন তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন। সে কারণে তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কটি টিকিয়ে রেখেছেন। কিন্তু বর্তমানে আমিন বিয়েতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।


লায়লার বাবা ও শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, বিয়ে করবে বলে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় তার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ছেলে পক্ষের সঙ্গে কথা বলেছেন। বিয়ের প্রস্তাব দেওয়া হলে ছেলে পক্ষ প্রথমে সম্মতি জানালেও পরে টালবাহানা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।


সোহাগ খান আরও বলেন, তার মেয়ে দীর্ঘ সময় ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। মেয়ের জীবন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান লায়লার অনশনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার রিলেশন ছিল। তবে তার ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে কী করার আছে, সে প্রশ্নও তোলেন তিনি।


বিষের বোতল হাতে রাখার বিষয়ে জানতে চাইলে আজমল খান বলেন, বিষের বোতল ছিল। তবে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, লায়লা ও আমিন খানের মধ্যকার সম্পর্কের বিষয়টি সমাধানের জন্য গ্রামের সর্দার-মাতব্বররা কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে তরুণীটি এখনও প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।


দীর্ঘ পাঁচদিন ধরে একজন তরুণীর এভাবে প্রেমিকের বাড়িতে অবস্থানকে কেন্দ্র করে হরিণবেড় গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।


প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী বলে জানা গেছে। লায়লার অভিযোগের বিষয়ে আমিন খানের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর