ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থাইল্যান্ডে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ দেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর রাজপথ থেকেই যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: পানিসম্পদ মন্ত্রী বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ আই ও প্রযুক্তি রূপান্তরের যুগে তরুণরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই বন্ধ হবে শপিং মল ও দোকানপাট ২৮ জন শিক্ষকের ৩২ পরীক্ষার্থী, তাড়াশের দুই মাদ্রাসায় পাসের হার শূন্য ১৭ জন শিক্ষক, ১৮ জন শিক্ষার্থী, পাস করেনি কেউ

বিয়ে করছেন রদ্রিগো ডি পল: কবে-কখন ও পাত্রী কে?


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপের আগে থেকেই প্রেমের সম্পর্কে থাকা আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্তোসেলের সঙ্গেই অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে তাঁদের বিয়ের প্রস্তুতিও বেশ জোরকদমে শুরু হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের পর হাতজোড় করা আংটি পরিহিত ছবি পোস্ট করে স্তোসেল লিখেছেন, "এক দিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা ভালোবাসার মানুষের সঙ্গে আমি বহুবার দেখেছি।" বিয়ের পোশাকের প্রাথমিক ট্রায়াল দিতে তিনি সম্প্রতি প্যারিসে গিয়েছিলেন। সে সময় আবেগাপ্লুত হয়ে ডি পলকে ফোন করলে আর্জেন্টাইন তারকা প্রতিক্রিয়া জানান, "আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।"

পাত্রী কে?

ডি পলের হবু স্ত্রী তিনিতি স্তোসেল আর্জেন্টিনার অত্যন্ত জনপ্রিয় পপ তারকা ও সংগীতশিল্পী। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই ডি পল ও স্তোসেলের দীর্ঘ প্রেম ও রসায়ন ভক্তদের নজর কেড়ে আসছে। ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের চমকে দিয়ে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ডি পল।

কবে ও কখন অনুষ্ঠিত হবে বিয়ে?

যদিও এই তারকা জুটি এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি, তবে আর্জেন্টিনার জনপ্রিয় উপস্থাপক সুসানা হিমেনেসের ‘পোর এল মুন্দো’ অনুষ্ঠানে সাংবাদিক আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবে জানিয়েছেন—আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে রদ্রিগো ডি পল ও তিনিতি স্তোসেলের রাজকীয় বিয়ের শুভ আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর