বিনোদন ডেস্ক:
মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও বার্তাভিত্তিক পোস্ট শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
বুধবার (১২ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রভা লিখেছেন, “মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়
কাছের মানুষদের মাধ্যমে পাওয়া মানসিক আঘাতের বর্ণনা দিয়ে তিনি আরও লেখেন, “তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে
আপনজনদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণ মানুষকে সাময়িকভাবে নিস্তব্ধ বা ভেঙে ফেলতে পারে—তা স্বীকার করে নিয়ে পাঠকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন এই অভিনেত্রী