সাতক্ষীরা প্রতিনিধি:
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানো ৮৭ বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সুযোগে ৮৭ জন বন্দি পালিয়ে যান
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে