ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৫ অগাস্ট ২০২৬,  ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৪ জুলাই আন্দোলনে হামলা মামলায় তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

২৪ জুলাইয়ের আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশ পৌরসভার বারোয়ারী বটতলা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মৃণাল সরকার মিলু জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তাড়াশ থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের ওপর হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল। পরোয়ানা থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে সাংবাদিক মিলুর পরিবারের সদস্যরা তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, দায়ের করা মামলা এবং অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। মিলু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। পেশাগত ঈর্ষা ও স্থানীয় ষড়যোদ্ধ্রের শিকার হয়ে তিনি আজ অভিযুক্ত হয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় একজন পেশাদার সাংবাদিক হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, "আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।"


এ সম্পর্কিত আরো খবর