ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিষের বোতল হাতে প্রবাসীর বাড়িতে অনশন, ১২ ঘণ্টা পর বিয়ে


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:০৮ পিএম

দীর্ঘ ১১ বছরের টানা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে বিষের বোতল হাতে সৌদি প্রবাসী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেন এক তরুণী। শেষ পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতা ও ১২ ঘণ্টার নাটক শেষে উভয় পরিবারের সম্মতিতে প্রেমিক যুগলের শুভপরিণয় সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১৫ আগস্ট) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের একই গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে সুরভি আক্তার নামের ওই তরুণীর দীর্ঘ ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। আনুমানিক সপ্তাহখানেক আগে রায়হান সৌদি আরব থেকে দেশে ফিরে আসলেও বিয়ের বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছিল না। এর জেরে বাধ্য হয়ে গত শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সুরভি হাতে বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে সরাসরি রায়হানের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক উৎসুক স্থানীয় বাসিন্দা রায়হানের বাড়ির সামনে এসে জড়ো হন, এতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শান্ত রাখতে স্থানীয়রা তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার কার্যকর উদ্যোগ নেন।

ঘটনাস্থল ও অনশনের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহাতাব মন্ডল জানান, বিয়ের দাবিতে তরুণী রাত থেকেই সেখানে অবস্থান নেওয়ায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনার ভিত্তিতে সমঝোতা হলে পরদিন শনিবার বেলা ১১টার দিকে উভয় পরিবারের সম্মতি ও উপস্থিতে তাঁদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন করানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, উক্ত ঘটনা নিয়ে থানা পুলিশে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে স্থানীয়দের উপস্থিতিতে উভয় পক্ষের পারিবাৰিক সম্মতিতে শনিবার তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর