ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

প্রথম দিনেই ২৭ কোটি আয়: নিজের ক্যারিয়ারের সব রেকর্ড ভাঙলেন ইমরান হাশমি


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:১২ পিএম

দীর্ঘ বিরতির পর বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন বলিউড তারকা ইমরান হাশমি। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই সর্বকালের সব রেকর্ড চুরমার করে এক নতুন ইতিহাস গড়েছে।

বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই সিনেমাটি প্রায় ২৭ কোটি রুপিরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা) বেশি কালেকশন করেছে। প্রথম দিনে শুধু ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই নেট আয় হয়েছে ২১ কোটি রুপি, যা গ্রস হিসেবে দাঁড়ায় ২৫ কোটি ২০ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত আয় যোগ করে উদ্বোধনী দিনেই মোট আয় ২৭ কোটি রুপির ঘর অতিক্রম করে। প্রধান বা লিড চরিত্রে অভিনয় করে এটিই ইমরান হাশমির দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের সর্বকালের সেরা ও বৃহত্তম ওপেনিং ডে রেকর্ড। এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাদশাহো’ সিনেমার ঝুলিতে সাড়ে ১২ কোটি রুপির রেকর্ড ছিল, যাকে এবার প্রায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে পেছনে ফেলে দিলেন তিনি। মুক্তির পূর্বেই টিকিট বিক্রির অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি তুলে নেয় ৮ কোটি রুপিরও বেশি।

গত শুক্রবার (১৪ আগস্ট) দেশের প্রেক্ষাগৃহগুলোতে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর পর ভারতের ছোট ও মাঝারি শহরগুলোর সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে রাতারাতি দর্শক স্রোত নামতে দেখা যায়। প্রেক্ষাগৃহের গভীর রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল শতকরা প্রায় ৯০ ভাগের কাছাকাছি, অনেক স্থানেই ঝুলছিল 'হাউসফুল' বোর্ড। আন্তর্জাতিক বাজারে প্রথম দিনে তুলনামূলক কম সাড়া পাওয়া গেলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রধান অঞ্চলগুলো থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার পকেটে পুরেছে সিনেমাটি।


উদ্বোধনী দিনের রেকর্ড আয়ে আরও একাধিক মাইলফলক চুরমার করেছে ‘আওয়ারাপন ২’। ২০০৪ সালের ব্লকবাস্টার ‘মার্ডার’ সিনেমার মোট অল-টাইম লাইফটাইম আয়কে (ভারতে ১৬ কোটি নেট এবং বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি গ্রস) মাত্র এক দিনেই পুরোপুরি টপকে গেছে সিনেমাটি। এমনকি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘আওয়ারাপন’ সিনেমার সম্পূর্ণ লাইফটাইম সংগ্রহকেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অতিক্রম করেছে এর বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েল।

পরিচালক নিতিন কক্করের পরিচালনা ও নামী প্রযোজক বিশাল ভাটের প্রযোজনায় ‘আওয়ারাপন ২’-এ দর্শকদের পছন্দের ‘শিবম পণ্ডিত’ চরিত্রে পুনরায় পর্দা কাঁপিয়েছেন ইমরান হাশমি। এই ছবিতে তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি, দিশা পাটানি এবং সুবিন্দর ভিকি। চলচ্চিত্র সমালোচক ও সিনেবোদ্ধাদের পক্ষ থেকে ছবিটি মিশ্র থেকে ইতিবাচক মন্তব্য কুড়ালেও বিশেষভাবে প্রসংশা পাচ্ছে ইমরানের অনবদ্য অভিনয় ও সিনেমার গভীর আবেগময় উপস্থাপনা। সিনে-বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহের এই অভূতপূর্ব উন্মাদনা বজায় রাখতে পারলে সিনেমাটি খুব দ্রুতই ১০০ কোটি রুপির মর্যাদাপূর্ণ ঘরে প্রবেশ করবে।


এ সম্পর্কিত আরো খবর