ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩০ পিএম

সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের সুলতানপুর এলাকা এবং কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার নিজস্ব বাসস্থান থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রায় একই সময়ে কালীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা মাস্টার শফিকুল ইসলামকে। এ ছাড়া একই দিনে সুলতানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেফতার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলা রয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর