ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত অস্ত্র মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট-আইফোন জব্দ যাচাই ছাড়াই দায়িত্ব: ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলোচনার মাধ্যমেই দুই দেশের সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার৩১ জন সরকারের ১৮০ দিনে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির: মাহদী আমিন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন রাজধানীতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে নারী পরিচালিত ‘মহিলা বাস’ বাংলাদেশের কাছে লজ্জার হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার মুখে অস্ট্রেলিয়া

যাচাই ছাড়াই দায়িত্ব: ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে সরকারি ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা আব্দুল্লাহ আল জাবেরের নাম সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ছয় শতাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া শেষে মোট ১৭৫ জনের একটি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের উক্ত পদধারী নেতার নাম দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তথ্য সংগ্রহকারীর মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার পূর্বে প্রার্থীর রাজনৈতিক পরিচয় সঠিকভাবে যাচাই-বাছাই করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।


ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু জানান, ফ্যামিলি কার্ডের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব বিতরণের ক্ষেত্রে প্রার্থীর পূর্ব রাজনৈতিক রেকর্ড খতিয়ে দেখা অতি আবশ্যক। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত কোনো ব্যক্তি কীভাবে এমন দায়িত্বে নিয়োজিত হতে পারেন, তা দ্রুত খতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।


সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, প্রকাশিত ১৭৫ জনের তালিকার মধ্যে ২ জন প্রার্থীর বিষয়ে তাঁরা মৌখিক অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়ামাত্র যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর