ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রামেক হাসপাতালে অনিয়ম ও সিন্ডিকেট বন্ধে ছাত্রদলের ৯ দফা


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি এবং হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে ছাত্রদল নেতারা বলেন, বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা রামেক হাসপাতাল। বিশেষায়িত ও জরুরি চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হাসপাতালের পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনা, জনবল সংকট এবং অসাধু চক্রের কারণে রোগী ও স্বজনদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে।

স্মারকলিপিতে হাসপাতালের একাধিক গুরুতর সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকদের অসহযোগিতামূলক আচরণ, দায়িত্ব পালনে অবহেলা এবং বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশেষ সুবিধার মাধ্যমে নিয়মবহির্ভূত সেবা প্রদান, ওয়ার্ড, শৌচাগার ও করিডোরে অপরিচ্ছন্নতা, রোগীদের সরবরাহ করা খাবারের নিম্নমান এবং চিকিৎসকদের নিয়মিত সময়ে ওয়ার্ডে না যাওয়ার কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানানো হয়।

এ ছাড়া হৃদরোগ ও স্ট্রোকসহ গুরুত্বপূর্ণ বিভাগে মারাত্মক শয্যা সংকট, বিশেষায়িত ইউনিটের সক্ষমতার ঘাটতি, জরুরি বিভাগে অক্সিজেন ও নেবুলাইজেশনসহ প্রয়োজনীয় উপকরণের সংকট, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি অচল থাকা এবং তা সচলে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্মারকলিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের ওপর। ছাত্রদল নেতাদের অভিযোগ, হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে যুক্ত চক্রটি জিম্মি করে রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অননুমোদিত ও নিম্নমানের যানবাহন ব্যবহারের পাশাপাশি বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে গেলে বাধা প্রদান এবং স্বজনদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটছে। পাশাপাশি দালালচক্রের মাধ্যমে অনবরত রোগী ও স্বজনরা প্রতারণার শিকার হচ্ছেন।

এসব সংকট ও সমস্যা সমাধানে নয় দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—রোগীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টা হটলাইন ও আধুনিক অভিযোগ ব্যবস্থাপনা সেল চালু, বহির্বিভাগে অপেক্ষাকক্ষ ও কাউন্টার বাড়ানো, চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ড নিশ্চিত করা, হাসপাতালকে সম্পূর্ণ দালাল ও সিন্ডিকেটমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা এবং পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা বিশ্বস্ত পর্যায়ে উন্নত করা।

পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা বাড়ানো, এনআইসিইউ ও সিসিইউর সক্ষমতা সম্প্রসারণ, অচল যন্ত্রপাতি দ্রুত সচল করার ব্যবস্থা গ্রহণ, পুরো চত্বরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অনিয়মে জড়িত কর্মচারী বা আনসার সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অ্যাপভিত্তিক অনুমোদিত অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু অথবা সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্ধারিত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালনার নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলাম ছাত্রদল নেতাদের সার্বিক বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর