ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সুন্দরবনে অবৈধ মাছ শিকারের দায়ে ৪ জেলে গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:০২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের কলাগাছিয়া সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, নিষিদ্ধ জাল এবং ১৬৭ কেজি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি সংলগ্ন ‘লেবুবুনিয়া খাল’ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত চার জেলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে। তারা হলেন— মোস্তফা গাজী (৬৪), পিতা : মৃত নেছার উদ্দিন, মাহফুজুর রহমান (৪০), পিতা : মো. শওকত গাজী, আল আমিন গাজী (৪০), পিতা : শামসুর গাজী এবং ইয়ারুজ্জামান ঘরামী (৪৩), পিতা : মৃত মজিবর রহমান।

কলাগাছিয়া বন টহল ফাঁড়ি সূত্রে জানা যায়, একদল অসাধু জেলে সুনির্দিষ্ট পারমিট (পাস) ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অবৈধ উপায়ে মাছ শিকার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বিশেষ টিম অভিযানে নামে। রাতে লেবুবুনিয়া খাল এলাকায় একটি সন্দেহভাজন ডিঙি নৌকাকে চ্যালেঞ্জ করেন বনকর্মীরা।

পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৬৭ কেজি সাদা মাছ ও চিংড়ি উদ্ধার করা হয়। একই সাথে মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ জাল ও ডিঙি নৌকাটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ওসি সুলজ কুমার দ্বীপ জানান, ‘বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বন বিভাগ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে চারজনকে মালামালসহ হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।’

বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।

উল্লেখ্য, বিশ্বঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার ও বনজ সম্পদ আহরণকারীদের বিরুদ্ধে এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর