ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

গাইবান্ধার ফুলছড়িতে চাকা ফেটে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ১


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক হেলপার করুণভাবে প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় ট্রাক চালক সিদ্দিক আলম (৪৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

১৯ আগস্ট বিকেলের দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় গাইবান্ধা-ফুলছড়ি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোজাহিদ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার অধিবাসী বলে জানা গেছে।

পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালবোঝাই একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। গাড়িটি ফুলছড়ি-গাইবান্ধা সড়ক ধরে আনন্দবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই চলন্ত ট্রাকটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। চাকা ফেটে যাওয়ার সাথে সাথে চালক নিয়ন্ত্রণ হারালে মিনি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে তলিয়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন চালক ও তাঁর সহকারী।

দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোজাহিদুল ইসলামকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল হক মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানান, 'নিহত হেলপারের লাশ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ইতোমধ্যেই নিহতের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু বা সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'


এ সম্পর্কিত আরো খবর