ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সরিষাবাড়ীর বীর সন্তান ও সাবেক মন্ত্রী সালাম তালুকদারের ২৭তম প্রয়াণ দিবস


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৭ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সফল মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন জামালপুর অঞ্চলের এক প্রখ্যাত দানশীল ও ধার্মিক ব্যক্তিত্ব।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার বিএনপি গঠনের সূচনা লগ্ন থেকেই রাজনীতির অগ্রভাগে ছিলেন। তিনি দীর্ঘদিন দলটির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চারদলীয় ঐক্যজোট গঠনে অন্যতম রূপকার ছিলেন এবং সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে রাজপথে তাঁর নেতৃত্ব ও কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

প্রশাসনিক ও সংসদীয় রাজনীতিতে তাঁর অবস্থান ছিল বেশ সুদৃঢ়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এবং পরবর্তীতে আবদুস সাত্তারের মন্ত্রিসভায় আইন ও বিচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদীয় নির্বাচনে ১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনীতির এই কর্মবীর ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, বিশেষ দোয়া মাহফিল, শোক র‍্যালি, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি, মরহুমের ভাতিজা এবং স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এমপিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।


এ সম্পর্কিত আরো খবর