ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হলেও বোলিংয়ে জবাব দিচ্ছে বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ১১:৪১ এএম

ম্যাকাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হলেও বল হাতে অস্ট্রেলিয়ার ওপর শুরুতেই প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের দারুণ এক স্পেলে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে ৪১ রানে আটকে দিয়ে ম্যাচে ফিরেছে সফরকারীরা।


সংক্ষিপ্ত লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় স্বাগতিক অস্ট্রেলিয়া। পেসার তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের হাতে সহজ ক্যাচ তুলে দেন অজি ওপেনার ম্যাট রেনশ। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ২২ রানেই প্রথম উইকেট হারায় অজিরা।


এরপর ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বল হাতে আক্রমণের সূচনা করেন পেসার শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই দুর্দান্ত এক ইনসাইড এজে অস্ট্রেলিয়ান ড্যাশিং ওপেনার ট্র্যাভিস হেডকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। আউট হওয়ার আগে হেড ২২ রান করতে সক্ষম হন।


শরিফুলের বিধ্বংসী আক্রমণ সেখানেই থেমে থাকেনি। চার বলের ব্যবধানে ওভারের শেষ দিকে তিনি তুলে নেন নিজের দ্বিতীয় শিকার। বাজে ফর্মের কারণে এমনিতেই চাপে থাকা অজি ব্যাটার মার্নাস লাবুশেনকে বোল্ড করেন শরিফুল। ৯ বল খেলে মাত্র ৪ রানে আউট হয়ে চরম হতাশায় মাঠ ছাড়েন লাবুশেন। পর পর দুই উইকেট হারিয়ে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ অস্বস্তিতে পড়ে স্বাগতিক দল।


এর আগে কুইন্সল্যান্ডের এই ভেন্যুতে মিচেল স্টার্কের আগুনে বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দলগত এই চরম বিপর্যয়ের মধ্যেও শেষ উইকেটে প্রতিরোধ গড়ে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন সেই শরিফুল ইসলাম। এরপর বল হাতে প্রথম ওভারেই ২ উইকেট শিকার করে নিজের অলরাউন্ড পারফর্ম্যান্স বজায় রাখলেন এই বাঁহাতি পেসার।


এ সম্পর্কিত আরো খবর