ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৪৯ পিএম

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহিন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল।


এ সময় টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। এতে টঙ্গীর মহাসড়ক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির জানান দিতে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।


শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। 



এ সম্পর্কিত আরো খবর