ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাজ্যেশ্বর দাস সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, রাজ্যেশ্বর দাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মঙ্গলবার রাতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর