ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের দত্তবাড়িস্থ হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যক্রম এবং আলোচনা পরিচালনা করেন হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজল।


অনুষ্ঠিত এই পরিচালনা পর্ষদের সভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ পরিচালনা পর্ষদের উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বগুড়ার স্বাস্থ্যসেবার মান নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।


তিনি বলেন, বগুড়া অঞ্চলসহ উত্তরবঙ্গের শিশুদের উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে একটি আধুনিক, বিশ্বমানের এবং পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। হাসপাতালের চিকিৎসাসেবার সামগ্রিক মানোন্নয়নে যা যা করণীয়, তার প্রয়োজনীয় সব উদ্যোগ ধাপে ধাপে নেওয়া হবে বলেও তিনি সভায় স্পষ্ট উল্লেখ করেন।


উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন এবং বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ। এ ছাড়া ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলসহ পরিচালনা কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিচালনা কমিটির এই সভায় উপস্থিত সবাই হাসপাতালটিকে উত্তরবঙ্গের শিশুদের চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে রূপান্তরের লক্ষ্যে কাজ করার বিষয়ে একমত প্রকাশ করেন।


এ সম্পর্কিত আরো খবর