শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ পৌর এলাকার নাগরবন্দরস্থ অস্থায়ী কার্যালয়ে শফিকুল ইসলামের সভাপতিত্বে এই নির্বাচন ও সাধারণ সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত উল কামাল জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মুনছুর রহমান, নির্বাহী সদস্য আরিফ হোসেন, রবিউল ইসলাম ও কাজল ইসলাম।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পঞ্চমবারের মতো মো. জুয়েলুর রহমানকে পুনরায় সভাপতি এবং আব্দুর রহিম সরকারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি জাহিদুল ইসলাম, গোলাম মোর্শেদ কলম ও মাস্টার শাহ আলম। সব মিলিয়ে ১৫ সদস্যবিশিষ্ট শিবগঞ্জ উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।