ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জামালপুরে বন্ধ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ৯:৫০ এএম

জামালপুর প্রতিনিধি 

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্রী ছিলেন।

 

গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকায় মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে রিমার বিকৃত মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, রিমা আক্তার যে কক্ষে একা বসবাস করতেন, সেটি গত দুই থেকে তিন দিন ধরে ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শুক্রবার বিকেলের পর থেকে ওই ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসতে শুরু করে। এতে সন্দেহ হলে বাড়ির মালিক ও আশপাশের বাসিন্দারা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধিদল যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

তবে নিহতের স্থায়ী ঠিকানা নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও জটিলতার সৃষ্টি হয়েছে। বাড়িওয়ালার ভাড়াটেল সংক্রান্ত তথ্য খাতায় রিমার ঠিকানা উল্লেখ ছিল মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে হিসেবে। অপরদিকে, পুলিশ তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে নিহতের যে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে, সেখানে তার স্থায়ী ঠিকানা হিসেবে ইসলামপুর উপজেলার কথা উল্লেখ রয়েছে।

 

এ বিষয়ে বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীর জানান, রিমা আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়াশোনা করতেন—এটুকু তথ্যই তাদের জানা ছিল। তিনি একা থাকতেন এবং পরিবারের বাইরের কারও যাতায়াত ছিল না বললেই চলে।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল জান্নাত শাহ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ঘরের তালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলিত লাশটি দেখতে পায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে। ঠিকানার পার্থক্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচন করা হবে।



এ সম্পর্কিত আরো খবর