ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মক্কা চুক্তিতে ঢাকার যোগ দেওয়ার ইচ্ছা: ভারতের কড়া নজর


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ১০:০২ এএম

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশের যুক্ত হওয়ার ইচ্ছাকে ঘিরে আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেন, বাংলাদেশ যদি এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পায়, তবে বিষয়টি ইতিবাচক হিসেবেই বিবেচনা করা হবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই নিরাপত্তা জোটে যুক্ত হওয়া নিয়ে একই ধরনের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন।

 

বাংলাদেশ সরকারের শীর্ষপর্যায়ের এই বক্তব্যের পর ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দৃষ্টিগোচর করলে তিনি জানান, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো উন্নয়ন বা পরিবর্তনের ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক তীক্ষ্ণ নজর রাখছে।

 

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও প্রশ্ন করা হয়। রংপুরে এক শিক্ষক এবং তাঁর স্ত্রী-সন্তানদের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আনা হলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।

 

অন্যদিকে, বাংলাদেশের আগ্রহ প্রকাশের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ যদি এতে যোগ দেওয়ার প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করে, তবে পাকিস্তান বিষয়টি নিয়ে জোটের অন্য দুই অংশীদার সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবে।

 

তাহির আন্দ্রাবি এই জোটের রূপরেখা তুলে ধরে বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিটি মূলত একটি আঞ্চলিক প্রতিরক্ষামূলক কাঠামো। এর প্রধান লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা নিশ্চিত করা। এটি একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো, যেখানে আঞ্চলিক শান্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ যেকোনো দেশ যুক্ত হতে পারবে। তবে তিনি ইঙ্গিত দেন যে, নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যেকোনো সিদ্ধান্ত যৌথ আলোচনার মাধ্যমেই গৃহীত হবে।


এ সম্পর্কিত আরো খবর