ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,  ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেন্টাগন প্রধান পিট হেগসেথকে শীর্ষ জেনারেলদের সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, গোলাবারুদ ও মাদক উদ্ধার নতুন পে-স্কেল: মন্ত্রিসভার বৈঠকে উঠছে খসড়া, বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসায় বিশেষ দূত সার্জিও গর লারাক দ্বীপে মার্কিন হামলার পরই জর্ডানে ২ আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকান জনমতে রেকর্ড পতনে ট্রাম্প, ইসরায়েলেও তোপের মুখে নেতানিয়াহু মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ কটিয়াদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ ডেঙ্গুতে এক দিনে আক্রান্ত ১০৯৭ ও ৩ জনের মৃত্যু মন্ট্রিলের বিপক্ষে মেসির ৪ গোল, মুগ্ধ সতীর্থ কাসেমিরো

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি: ২ ঘণ্টা আগেই খুলল ১৬ জলকপাট


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ১০:০২ এএম

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিটি কপাট ৬ ইঞ্চি করে খুলে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাত ১০টার নির্ধারিত সময়ের আগেই কপাটগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।


জলকপাট খোলার মুহূর্তে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল), যা দুপুরে ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট। উল্লেখ্য, এই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এর আগে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে রাত ১০টায় পানি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।


বর্তমানে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের পাশাপাশি কেন্দ্রটির পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে। এর মাধ্যমে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, এটি এই মৌসুমে দ্বিতীয় দফায় জলকপাট খোলার ঘটনা। এর আগে গত মাসেও হ্রদের পানির সমতল বৃদ্ধি পাওয়ায় একইভাবে গেট খুলে অতিরিক্ত পানি ছাড়া হয়েছিল। হ্রদের পানির সমতল এবং উজান থেকে আসা ঢল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পানি ছাড়ার পরিমাণ পুনর্বিন্যাস করা হতে পারে। কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর