ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,  ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেন্টাগন প্রধান পিট হেগসেথকে শীর্ষ জেনারেলদের সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, গোলাবারুদ ও মাদক উদ্ধার নতুন পে-স্কেল: মন্ত্রিসভার বৈঠকে উঠছে খসড়া, বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসায় বিশেষ দূত সার্জিও গর লারাক দ্বীপে মার্কিন হামলার পরই জর্ডানে ২ আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকান জনমতে রেকর্ড পতনে ট্রাম্প, ইসরায়েলেও তোপের মুখে নেতানিয়াহু মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ কটিয়াদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ ডেঙ্গুতে এক দিনে আক্রান্ত ১০৯৭ ও ৩ জনের মৃত্যু মন্ট্রিলের বিপক্ষে মেসির ৪ গোল, মুগ্ধ সতীর্থ কাসেমিরো

অমিতাভ রেজার নির্দেশনায় নতুন বিজ্ঞাপনে ফিরছেন তাসনিয়া ফারিণ


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ১১:০১ এএম

দেশের গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দীর্ঘ দিন পর আবার নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তাদের ফের একসঙ্গে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসে।


সামাজিক মাধ্যম ফেসবুকে অমিতাভ রেজা চৌধুরী ফারিণকে ট্যাগ করে লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’


দুই তারকার এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই ভক্ত ও অনুরাগীদের মনে প্রবল কৌতূহল তৈরি হয়। ফারিণের নতুন এই প্রজেক্টটি সিনেমা নাকি ওটিটি মাধ্যমের কোনো ওয়েব সিরিজ, তা নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকেন ভক্তরা। তবে এ বিষয়ে ফেসবুকে সরাসরি কোনো তথ্য প্রকাশ করেননি ফারিণ বা নির্মাতা।


পরবর্তীতে এই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি জানান, সিনেমা বা সিরিজ নয়, বরং তার নির্দেশনায় একটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তাসনিয়া ফারিণ। আগামী কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে।


উল্লেখ্য, গত রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ফারিণের ফেরা নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের মাঝে। আপাতত বড় কোনো সিনেমার খবর না থাকলেও বিজ্ঞাপনের প্রচারণার মাধ্যমেই পর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।


এ সম্পর্কিত আরো খবর