ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,  ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণের বাজারে বড় পতন: ২২ ক্যারেটের ভরিতে দাম কমল ৪ হাজার ৪৭৪ টাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নেপালে বন্যার তাণ্ডব: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর নরওয়ের রাজার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন ড. আবদুল মঈন খান পাস হলো নবম পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা জামালপুরে বাসের ধাক্কায় উল্টে গেল অটোরিকশা: নিহত ৪, আহত ১০ বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা: বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি

বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা: বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫১ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানবাহিনীর আরও চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন সদস্য হলেন— সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান এবং এলএসি জোবায়দুল। অন্যদিকে দুর্ঘটনায় আহত চারজন হলেন— করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের এবং এলএসি আহাদ।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী ভয়াবহ এই দুর্ঘটনা এবং প্রাণহানির তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।


ঘটনার স্থান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট রাত ১০টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। ডিউটি পালনকালে তাদেরকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি অনিয়ন্ত্রিত হয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে আছড়ে পড়ে।


ফ্লাইওভারের ওপর থেকে গাড়িটি সোজা নিচে পড়ে যাওয়ায় তা দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের করুণ মৃত্যু হয় এবং গাড়িতে থাকা বাকি চার সদস্য গুরুতর আহত হন।


দুর্ঘটনার সাথে সাথেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য নিহত ও আহত সকল সদস্যকে তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে আহত সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সদস্যদের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় ও বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর