ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,  ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণের বাজারে বড় পতন: ২২ ক্যারেটের ভরিতে দাম কমল ৪ হাজার ৪৭৪ টাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নেপালে বন্যার তাণ্ডব: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর নরওয়ের রাজার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন ড. আবদুল মঈন খান পাস হলো নবম পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা জামালপুরে বাসের ধাক্কায় উল্টে গেল অটোরিকশা: নিহত ৪, আহত ১০ বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা: বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি

জামালপুরে বাসের ধাক্কায় উল্টে গেল অটোরিকশা: নিহত ৪, আহত ১০


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:০০ এএম

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের সজোরে ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি দ্রুতগতির বাস লাহেরীকান্দা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে সটান ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ৪ জনের মরদেহ উদ্ধার করেন। পাশাপাশি আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের এই অংশে রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। বারবার দুর্ঘটনা এবং এতে প্রাণহানির প্রতিবাদে এবং দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে ফেলে। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সম্পূর্ণ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুটি ইতোমধ্যেই জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি মরদেহ ঘটনাস্থলে পুলিশি হেফাজতে রয়েছে। উল্টে পড়ে থাকা বাসের নিচে বা ভেতরে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক থেকে উল্টে যাওয়া বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর