ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,  ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রুহুল কবির রিজভী নভেম্বরেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করলেন মার্কিন সেনাপ্রধান ড্যান ড্রিসকল প্রিয় অধিনায়ককে রাজকীয় বিদায় জানানোর পরিকল্পনা আর্জেন্টিনার গণঅভ্যুত্থানের বিরোধিতা ও যোগ্যতা ঘাটতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত ‘ভূত’ হয়েও মিছিলে যোগ দিলেন দুই আ.লীগ নেতা, যশোরে পুলিশের আজব মামলা! নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার পার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি, হৃদয় স্পর্শ করল মরিনিওর চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের নামে এলো ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্ত বেআইনি: হাইকোর্ট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি, হৃদয় স্পর্শ করল মরিনিওর


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:১০ পিএম

ক্রীড়া প্রতিবেদক 

যখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিও এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় মাঠ কাঁপাচ্ছিলেন লিওনেল মেসি, তখন বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়কে থামানোর জন্য বিশেষ কৌশল বা ছক আঁকতে হতো মরিনিওকে। দীর্ঘদিন প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ের পর আবারও যখন পর্তুগিজ কোচ রিয়ালে ফিরলেন, ঠিক তখনই তাকে শুনতে হলো আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার আন্তর্জাতিক অবসরের খবর। এই খবর ও বিদায়ী বার্তা মরিনিওর হৃদয়কেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা জাতীয় দল থেকে আন্তর্জাতিক ফুটবলের আনুষ্ঠানিক অবসরের বার্তা দেন মেসি। তার এই আবেগঘন বিদায়ী বার্তার পোস্টে সরাসরি মন্তব্য করেছেন মরিনিও। মন্তব্যে তিনি মেসির অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং উল্লেখ করেন যে, মেসির অনুপস্থিতি আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপে বিশাল প্রভাব ফেলবে।

 

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়ে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে মেসি লেখেন, "ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

 

বিদায়ের কারণ উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মেসি আরও যোগ করেন, "এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।"

 

আর্জেন্টাইন অধিনায়কের এই বিদায়ী আবেগের সাড়ায় সাড়া দিয়ে পর্তুগিজ কোচ মরিনিও ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে লিখেছেন, "চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তোমায় অভিনন্দন। তোমার অনুপস্থিতিতে পরবর্তী কোপা আমেরিকা ও পরবর্তী বিশ্বকাপ আর আগের মতো একইরকম থাকবে না।"



এ সম্পর্কিত আরো খবর