ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, অতঃপর...


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার বটকাজল গ্রামের বাসিন্দা ফয়সাল মৃধা (২২) এবং একই এলাকার রুবেল হোসেন (২০)।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পটুয়াখালী সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টহল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল এবং নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে টহল ডিউটিতে নিয়োজিত ছিল। টহলকালে গোপন সূত্রের মাধ্যমে পুলিশ খবর পায় যে, ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অবৈধ মাদকের একটি বড় চালানের হাতবদল চলছে। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ফয়সাল ও রুবেলকে চারিদিক থেকে ঘেরাও করে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা ও বিস্তারিত নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং বাউফলকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর