ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা ছিনতাই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫৫ পিএম

বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে সানি জাবির বাধন নামের এক বিকাশকর্মীর কাছ থেকে দুই লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এ ঘটনা ঘটে।


বাগেরহাটে বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, তাদের সেলস অফিসার সানি জাবির বাঁধন সকালে অফিস থেকে ব্যাগে নগদ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গতিরোধ করে। এরপর তাকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।


এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।


বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, বিকাশকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।


এ সম্পর্কিত আরো খবর