ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫৮ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রীর এমন বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক পরিবেশ, শৌচাগার ও অন্যান্য অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। গত ১ সেপ্টেম্বর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে বলেন, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’


তিনি আরও বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’ পরে হাসপাতালের শৌচাগারগুলোর পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’


শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।


জানতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, বর্তমানে হাসপাতালে ১১৭টি বাথরুম সচল আছে এবং ৩০টি ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন আগামী ১৫ দিনের মধ্যে বাথরুগুলো ব্যবহারের উপযোগী করে দেবেন।

তার ভাষ্য, আজ (বৃহস্পতিবার) ১ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি আছে। এসব রোগীর সাথে তাদের একাধিক স্বজনও রয়েছে। এ অবস্থায় এ হাসপাতালে জনবল সংকট রয়েছে। এর মধ্যে পরিচ্ছন্নকর্মীর ১৬৫ পদের মধ্যে ১০২টি পদ খালি রয়েছে। তাই জনবল সংকটের মধ্যে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।


এ সম্পর্কিত আরো খবর