ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

উজানে ভারী বৃষ্টিতে বাড়তে পারে উত্তরাঞ্চলের নদীর পানি


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাসের মধ্যে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার ( সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে পদ্মার পানি রয়েছে স্থিতিশীল। আগামী পাঁচ দিন গঙ্গা পদ্মার পানি বাড়তে পারে। তবে সময়ে পানি বিপৎসীমার নিচে থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


উত্তরাঞ্চলের তিস্তা ধরলা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে দুধকুমারের পানি কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন পানি স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় তৃতীয় দিনে দুই নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে।


বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের কোনো প্রধান নদীর পানি বিপৎসীমার ওপরে নেই। তবে উজানে ভারী বৃষ্টি এবং কয়েকটি নদীর পানি বৃদ্ধির পূর্বাভাসের কারণে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর