ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দিনাজপুরে ব্রি-এর 'প্রযুক্তি গ্রাম' পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৬ পিএম

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের 'লোকাল সার্ভিস প্রোভাইডার অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার প্রজেক্ট' বা এলএসটিডি (LSTD) প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয় এবং নির্ধারিত প্রযুক্তি গ্রামে এই সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।


কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মোঃ মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন এবং পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম যৌথভাবে এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।


পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি দিনাজপুর সদর উপজেলার হুগলীপাড়া প্রযুক্তি গ্রামে চলমান নানামুখী গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে স্থানীয় কৃষকদের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির মাঠপর্যায়ের প্রয়োগ ও সফলতা সরেজমিনে খতিয়ে দেখেন।


পরিদর্শন শেষে প্রতিনিধি দলের কর্মকর্তারা স্থানীয় কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় দিনাজপুর অঞ্চলের সার্বিক কৃষির অপার সম্ভাবনা, ধান উৎপাদনের বিদ্যমান মাঠপর্যায়ের নানা সমস্যা ও তার টেকসই সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশসহনশীল ও উচ্চফলনশীল ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সহজলভ্য প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


এ সম্পর্কিত আরো খবর