ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

দিনাজপুরে ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন ও পানি সংকট মূল্যায়নে সভা


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৭ পিএম

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) আয়োজনে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী ‘বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলায় ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন এবং পানি সংকট এলাকা মূল্যায়ন সমীক্ষা’ বিষয়ক এই গুরুত্বপূর্ণ মতবিনিময় ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক (পরিকল্পনা) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রকৌশল) মোহাম্মদ জাহিদ হোসেন এবং সংস্থার সহকারী প্রকল্প পরিচালক (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ সাইদুর রহমান খান।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের প্রজেক্ট লিডার মোঃ শাকিল আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে সিইজিআইএস-এর ডাটা এনালিস্ট মোঃ পারভেজ শাওন সাইফ, সহকারী গবেষক মুকুল আলী, তাজুল ইসলাম, রিফাত হোসেন, মোজাম্মেল হক ও ইমরান হোসেন রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।


সভায় প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনায় ক্রমান্বয়ে নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। যার প্রধান কারণ হলো পানির লভ্যতার দ্রুত হ্রাস, পানির গুণগত মানের অবনতি এবং গৃহস্থালি, সেচ, পৌর ও শিল্প খাতে পানির অতিরিক্ত চাহিদা বৃদ্ধি পাওয়া। উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের অনেক এলাকায় প্রাকৃতিক খাল-বিল, পুকুর এবং ভূগর্ভস্থ পানির মজুদ থাকা সত্ত্বেও নিরাপদ পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়নের ফলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরন সক্ষমতা হ্রাস পাওয়া এবং অঞ্চলের জটিল জল-ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এই পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে।


এই প্রজেক্টের বা প্রকল্পের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ ও সার্বিক পানি সম্পদের বর্তমান অবস্থা নির্ভুলভাবে নিরূপণ করা। যার মধ্যে রয়েছে পানির প্রাপ্যতা, সঠিক ব্যবহার, প্রকৃত চাহিদা এবং পানির গুণগত মান পরীক্ষা বিশ্লেষণ করা। পাশাপাশি টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণে সহায়ক তথ্যভান্ডার গড়ে তোলার উদ্দেশ্যে আকুইফার ভিত্তিক বিশ্লেষণ ও বিশদ মানচিত্র প্রণয়ন করা হবে। এই সমীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো অংশগ্রহণমূলক মূল্যায়ন পরিচালনা করা, যা স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করবে।


দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই মূল্যায়নে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় বিভিন্ন ইউনিয়নের কৃষক, পানি সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, দুঃস্থ নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সাধারণ গৃহিণীবৃন্দ। উপস্থিত সকলেই ভূগর্ভস্থ পানির অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।


এ সম্পর্কিত আরো খবর